শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা -মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ মার্চ) সকালে বাহুবল মডেল থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার দিগাম্বর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সনজিতের স্ত্রী অঞ্জলি (৩৫) ও মেয়ে পূজা (৮)।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর করির জানান, রাতের কোনো এক সময় মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি