শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » প্রথমবার মাফ পেয়ে আবারও এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করলেন শিক্ষক


প্রথমবার মাফ পেয়ে আবারও এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করলেন শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

আবু মুসা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হেফজখানার শিশুদের পড়াতেন। দীর্ঘদিন আগে এক শিশুকে বলাৎকার করেছিলেন তিনি। সেবার হাতে পায়ে ধরে মাফ চেয়েছিলেন। ক্ষমা করে দিয়েছিলেন এলাকাবাসী। ফের একই অপরাধ করলেন। শনিবার ( ২০ মার্চ) বিকেলে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি। ভুক্তভোগী বাড়ি ফিরে নিজের দাদাকে ঘটনা বলে দেয়।

বলাৎকারের ঘটনা গ্রামে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা আবু মুসাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। রোববার ( ২১ মার্চ) সকালে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে শিশুটির পরিবার।

আবু মুসা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি একজন হাফেজ। বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়াতেন তিনি। পোয়ামারী মাদরাসায় শিক্ষকতাও করতেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘গতরাতে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেছেন। আজ রোববার সকালে থানায় একটি মামলা দায়ের করবে শিশুটির পরিবার।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি