শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবিরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার বিবিরহাটের জেইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নোয়াখালীর কবিরহাট থানার মৃত রাজেন্দ্র আচার্য্যের ছেলে মানিক আচার্য্য (৫০)। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম জানান, ‘সকাল ৯টার দিকে বিবিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি