ডেস্ক রিপোর্টঃ
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা এলাকার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমিতে এ আগুনের ঘটনা ঘটে।
নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, “স্কুল ভবনটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কয়েকজন ওই ভবনে নেশা করতেন। তাদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ড হতে পারে।”
ইনচার্জ আব্দুল মালেক জানান, পরিত্যক্ত স্কুল ভবনে আগুন দেখে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


















































