শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে ২ ছাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে জান্নাতী খাতুন (১০) ও বিথী খাতুন রিতা (১২) নামের দুই ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী। তিনি জানান, পানিতে ডুবে মারা যাওয়া জান্নাতী খাতুন ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও স্থানীয় ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। আর বিথী খাতুন রিতা একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, ভায়াট উত্তরপাড়ায় নতুন পুকুর নামের একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান।

পরবর্তীতে ওই পুকুরে কিছু মাছ ভাসতে দেখে সেগুলো ধরতে নামে স্থানীয়রা। তাদের মধ্যে জান্নাতী খাতুন ও বিথী খাতুন রিতা সেখানে মাছ ধরতে যায়। একপর্যায়ে ওই দুজন গভীর পানিতে ডুবে যাওয়ার সময়ে বিষাক্ত পানি খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি