বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা দেবীদ্বারে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা দেবীদ্বার উপজেলায় ইনসাফ মার্কেটের সামনে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিহত হয়েছে দুই যুবক। আহত হয়েছেন প্রায় ২০ জন।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯) ও হাবিবের পুত্র সাইফুল (২০)।

স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, গান বাজানোকে কেন্দ্র করে এই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহতদের হাসপাতালে নেয়া হলে ২ জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি