শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিঁধ কেটে ২ মাসের শিশু চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২১

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সিঁধ কেটে দুই মাসের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ( ৩১ মার্চ) রাতে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম জুনায়েদ। শিশুটির বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাক চালক।

শিশুর মা কল্পনা আক্তার জানান, স্বামী ট্রাক চালাতে যাওয়ায় গতকাল রাতে তিনি বাচ্চাকে নিয়ে একাই ঘুমিয়ে ছিলেন। আনুমানিক রাত ৩টার দিকে দুইজন চোর সিঁধ কেটে তার ঘরে ঢোকে। তিনি জেগে ওঠায় একজন তার মুখ চেপে ধরে আরেকজন চোর শিশুকে কোল থেকে ছিনিয়ে নেয়। পরে অনেক ডাকাডাকির পর এলাকার লোকজন ওই বাড়িতে যায়।

শিশুর দাদা জামাল উদ্দিন আজ সকালে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি