শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লঞ্চডুবি: ২৬ জনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা। গতকালের ৫ জন মিলিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুপুর সোয়া ১টায় ২১ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গতকাল রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় মালবাহী কার্গোর ধাক্কায় সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে এই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

জানা গেছে, ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি