বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: সেফটি ট্যাংক থেকে মরদেহ উদ্ধার


পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: সেফটি ট্যাংক থেকে মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলে সেফটি ট্যাংক থেকে চাঁন মিয়া (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে কালিহাতী উপজেলার বাঁশি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন নিশ্চিত করেছেন। চাঁন মিয়া ওই এলাকার মনতা মিয়ার ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চাঁন মিয়ার স্ত্রী রেজিয়া বেগমের সাথে ওই এলাকার রড মিস্ত্রি রিপনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো। এরপর শনিবার (০৩ এপ্রিল) থেকে চাঁন মিয়া নিখোঁজ ছিলো। এ বিষয়ে সোমবার (০৫ এপ্রিল) রাতে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী বলেন, সকালে পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে। ওই গৃহবধূ জবানবন্দিতে পুলিশকে জানায়, সে তার স্বামীকে হত্যা করে। মরদেহটি গুম করার জন্য তার তিন সহযোগীকে নিয়ে বাড়িতে সেফটি ট্যাংকে ফেলে রাখে।

গৃহবধূর দেয়া তথ্য অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালিশ ও লেপ তাদের ঘরের সিলিং থেকে উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে পুলিশ।

কাউন্সিলর মুক্তার আলীর মনে হচ্ছে পরকীয়ার জের ধরেই চাঁন মিয়াকে হত্যা করেছে তার স্ত্রী। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছের তিনি।

কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন বলেন, সকালে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি