রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৮টি মালবাহী ট্রাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ভোলায় মেঘনা নদীতে ফেরি পার হওয়ার সময় আগুন লেগে অন্তত আটটি মালবাহী ট্রাক পুড়ে গেছে।

ভোলা নৌপুলিশের ওসি সুজন কুমার পাল জানান, বুধবার রাত ৪টার দিকে কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ফেরিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলায় যাচ্ছিল। মেঘনা নদীর মাঝামাঝি আসলে হঠাৎ আগুন লাগে। কর্মচারীসহ যাত্রীরা ফেরির পেছন দিকে নিরাপদে অবস্থান নেন। পরে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে গেলে তারা নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসেন। ফেরিতে ১১টি ট্রাক ছিল।

“আগুনে অন্তত আটটি মালবাহী ট্রাক পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি