বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৯০ জন।

বুধবার (১৪ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৯ জনে। মৃতরা ৩ জনই পুরুষ।

আজ মৃতদের মধ্যে- শহরের ১ জন, বুড়িচংয়ের ১ জন ও মনোহরগঞ্জের ১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৫৭, আদর্শ সদরে ১১, সদর দক্ষিণে ১, বুড়িচংয়ে ১, চৌদ্দগ্রামে ৭, লাকসামে ৪, বরুড়ায় ১, দাউদকান্দিতে ১২ ও মনোহরগঞ্জে ২ জন।

আজ করোনা থেকে নতুন কোনো সুস্থ্য নেই। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৬৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি