শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোরআন তেলাওয়াত বাজিয়ে বাজার পরিদর্শনে কাদের মির্জা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সারাদেশে ৮ দিনের লকডাউনের প্রথম দিনে বাজার পরিদর্শনে বেরিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১৪ এপ্রিল) সকালে ১১টা থেকে ঘণ্টাব্যাপী গাড়িতে কোরআন তেলাওয়াত বাজিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় ও করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে বসুরহাট বাজার পরিদর্শন শেষে রমজানের পবিত্রতা রক্ষায় নিজের কঠোর মনোভাব ব্যক্ত করেন। এ সময় দ্রব্যমূল্যোর দাম স্থিতিশীল রাখতেও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি