সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় কুমিল্লায় আরো ৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩২ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন মহিলা। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৃতদের মধ্যে মুরাদনগরে একজন মহিলা ও সদর দক্ষিণ ও হোমনায় একজন করে পুরুষ মারা গেছে।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ২৭ জন, আদর্শ সদরে ২ জন , সদর দক্ষিণে ১ বরুড়ায় ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, চৌদ্দগ্রামে ২ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ৬ জন, হোমনায় ১ জন, মুরাদনগরে ৪ জন, মেঘনায় ৪ জন এবং নাঙ্গলকোটে ৯ জন।
আজ করোনা থেকে ১২ জন সুস্থ্য হয়েছেন। এরা সবাই কুমিল্লা সদরের বাসিন্দা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি