ডেস্ক রিপোর্টঃ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মরদেহ কুমিল্লার বুড়িচংয়ের পথে রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট চত্বরে আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে কুমিল্লার মিরপুর গ্রামের উদ্দেশে রওনা হন স্বজনরা। আজ বাদ আসর কুমিল্লার মিরপুর গ্রামে তার পঞ্চম ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে দেশের এই জ্যেষ্ঠ আইনজীবীকে।
এর আগে সকাল ৮টার দিকে নিজ বাসভবন বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মতিন খসরুর।
বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। করোনো আক্রান্ত হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে গত ১২ মার্চের নির্বাচনে আব্দুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন।























































