বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক ১০৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৬ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজ রেকর্ডসংখ্যক ১০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৬০ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৮ জনে। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৃতদের মধ্যে- শহরের পুরুষ একজন, বুড়িচংয়ের পুরুষ একজন, চৌদ্দগ্রামের মহিলা একজন, দেবিদ্বারের পুরুষ একজন, আদর্শ সদরের পুরুষ একজন ও চান্দিনার মহিলা একজন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৪৯ জন, আদর্শ সদরে ৬ জন, সদর দক্ষিণে ২ জন, বুড়িচংয়ে ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৫ জন, চৌদ্দগ্রামের ৩ জন, লাকসামের ১০ জন, বরুড়ায় ৫ জন, নাঙ্গলকোটে ১ জন, দেবিদ্বারে ১ জন, দাউদকান্দির ১১ জন, হোমনার ৪ জন ও তিতাসে ১ জন।

আজ করোনা থেকে ১০ জন সুস্থ্য হয়েছেন। এরা সবাই কুমিল্লা শহরের বাসিন্দা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি