শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিজিডির ৩ হাজার ১০০ কেজি চাল পাচারকালে আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে পাচারকালে জাবের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টায় চাল বহনকারী গাড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবপাশার আতু মিয়ার ছেলে।

জানা যায়, ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জে নিয়ে যাচ্ছিল জাবের মিয়া। রাস্তায় স্থানীয় জনতা গাড়িসহ তাকে হাতেনাতে আটক করে। পরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ৩ হাজার ১০০ কেজি চাল (৫০ কেজি ওজনের ৬২ বস্তা ) জব্দ করা হয়।

জব্দকৃত চালের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং এসআই শওকতের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি