ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়ে নিল আরও ১০১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ২৮৩জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জনের। মোট শনাক্ত ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৫ হাজার ৯০৭ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৮ হাজার ৮১৫জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।























































