রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলার মিষ্টি মেয়ে কবরীর দাফন সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২১

বিনোদন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

শনিবার বাদ জোহর জানাজা শেষে কবরীকে দাফন করা হয়। দাফনের আগে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম মিনা পালের (কবরীর পূর্ব নাম) শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে।

১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে উঠেন তিনি।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি