সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে আজও করোনায় প্রাণ গেল ১০২ জনের, শনাক্ত ৩৬৯৮ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২১


ডেস্ক রিপোর্টঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি