শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের কাউনিয়ার হারাগাছে এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায় তিনি বুদ্ধিপ্রতিবন্ধী।এ ঘটনায় মামলা দায়েরের পর আব্দুল লতিফ ভুট্টু (৫০) নামক এক বাবুর্চিকে আটক করেছে পুলিশ।
গতকাল (১৭ এপ্রিল) সন্ধ্যার পর হারাগাছ পৌরসভার একটি গ্রাম থেকে ওই বাবুর্চিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী বাবার বাড়িতে বসবাস করেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ঝড়ের সময় নিজ ঘরে শুয়ে ছিলেন ভুক্তভোগী। আর এ সুযোগে আব্দুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল (১৭ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফ ভুট্টুকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভুট্টুকে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর আদালতে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি