বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজও করোনায় আক্রান্ত ৭৮ জন, মৃতের সংখ্যা বেড়ে ৩৪৬


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজ ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৪৪ জন।

সোমবার (১৯ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৬ জনে। মৃতদের মধ্যে ২ জনই পুরুষ। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৪৩, সদর দক্ষিণে ১, বুড়িচংয়ে ২, চান্দিনায় ৪, চৌদ্দগ্রামে ৩, লাকসামে ৪, বরুড়ায় ৮, আদর্শ সদরে ৭, ব্রাহ্মণপাড়ায় ১, হোমনায় ১, দাউদকান্দিতে ২, লালমাইয়ে ১ ও মুরাদনগরে ১ জন।

আজ করোনা থেকে ৩৯ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লার আদর্শ সদরের ৪ জন ও শহরের ৩৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি