সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নোয়াখালীতে পুত্রবধূর ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার


নোয়াখালীতে পুত্রবধূর ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়াতে নিজ পুত্রবধূ (১৮) কে ধর্ষণের অভিযোগে শ্বশুর জবিয়ল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে হাতিয়া পৌরসভার শূন্যেরচর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ভুক্তভোগী পুত্রবধূ (১৮) হাতিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ঘরে কেউ না থাকায় পুত্রবধূর শয়নকক্ষে শ্বশুর জবিয়ল হোসেন জোর পূর্বক ধর্ষণ করে। পরে পুত্রবধূ এ ঘটনা স্বামী এবং বাবার বাড়ির লোকজনকে জানায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুত্রবধূর মামলার জেরে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি