শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সাথে অভিমান করে সোহান (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

সোহান বুড়িচং উপজেলার পশ্চিম পাড়ার তাহের সরদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান পার্শবর্তী রাজাপুর গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো কিন্তু সোহানের পরিবার তা মেনে নেয়নি। তাতে পরিবারের সাথে অভিমান করে সোহান নিজের থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি