বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজ করোনা প্রাণ নিল ৩ জনের, আক্রান্ত ৭১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫১১ জন।

বুধবার (২১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৩ জনে। মৃতদের মধ্যে ৩ জনই পুরুষ। তারা হলেন- কুমিল্লা শহরের ২ জন ও দেবিদ্বারের ১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৪৬, আদর্শ সদরে ১, দেবিদ্বারে ৫, দাউদকান্দিতে ১, বুড়িচংয়ে ৫, ব্রাহ্মণপাড়ায় ১, চৌদ্দগ্রামে ৫, লাকসামে ৩, বরুড়ায় ২ ও মুরাদনগরে ২ জন।

আজ করোনা থেকে ৪২ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের ৪০ জন ও আদর্শ সদরের ২ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২৪২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি