সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় একদিনেই করোনায় আক্রান্ত ৬৩, প্রাণ গেল ৪ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৭ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা হলেন- কুমিল্লা শহরের ৩ জন ও মনোহরগঞ্জের ১ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) নতুন করে আরও ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৭৪ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ১৮ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ৫ জন, দাউদকান্দিতে ১৭ জন, বুড়িচংয়ে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ১ জন, লাকসামে ১ জন, বরুড়ায় ৬ জন, মুরাদনগরে ১ জন, মনোহরগঞ্জে ১ জন, তিতাসে ৪ জন ও হোমনায় ৬ জন।

আজ করোনা থেকে ৫০ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের ৪৩ জন ও আদর্শ সদরের ৭ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২৯২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি