স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৯ জনে। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন মহিলা। তারা হলেন- কুমিল্লা শহরের ১ জন ও ব্রাহ্মণপাড়ার ১ জন।
শুক্রবার (২৩ এপ্রিল) নতুন করে আরও ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬২৮ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ২৪ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ১ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, চান্দিনায় ৫ জন, লাকসামে ৪ জন, বরুড়ায় ৪ জন, মনোহরগঞ্জে ৫ জন, আদর্শ সদরে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও নাঙ্গলকোটে ২ জন।
আজ করোনা থেকে ৩৫ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের বাসিন্দা। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩২৭ জন।


















































