স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে নিখোঁজের একদিন পর গোমতি নদী থেকে ভাসমান অবস্থায় শাহলম মিয়া (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর টিক্কাচর এলাকার গোমতি নদীর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহলম মিয়া কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাবা সাহেব বাড়ি মাজারের সংলগ্ন বাড়ির মঙ্গল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শাহলম মিয়া গোমতি নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠে।
কোতয়ালী থানার ইনসপেক্টর (পরিদর্শক) বিল্লাল হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত চলছে।

















































