শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে ২০ লাখ ডোজ করোনা টিকা


আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে ২০ লাখ ডোজ করোনা টিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে ভারতের সেরাম ইন্সটিটিউটের ২০ লাখ ডোজ করোনা টিকা।রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, মে মাসে সেরামের ২০ লাখ ডোজ করোনা টিকা আসার কথা জানিয়েছে বেক্সিমকো।

এদিকে, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশকে মে মাসে ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি উদ্যোগ। এ উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন দেশকে করোনা টিকা সরবরাহ করা হচ্ছে।

ফাইজারের পাশাপাশি চীন থেকেও করোনা টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি