সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজও প্রাণহানি ৪ জনের, আক্রান্ত ৭১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৫ জনে। মৃতরা হলেন বুড়িচংয়ের ১ (পুরুষ) জন, চৌদ্দগ্রামের ১ (পুরুষ) জন ও সিটির ২ (পুরুষ ও মহিলা) জন।

সোমবার (২৬ এপ্রিল) নতুন করে আরও ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮২০ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৩০ জন, সদর দক্ষিণে ২ জন, দেবিদ্বারে ২ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ২ জন, লাকসামে ৪ জন, বরুড়ায় ১ জন, মনোহরগঞ্জে ১ জন, আদর্শ সদরে ৬ জন, চৌদ্দগ্রামে ১ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ৪ জন, মুরাদনগরে ১ জন ও লালমাইয়ে ২ জন।

আজ করোনা থেকে ৪৫ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের বাসিন্দা। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৪২৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি