ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৫ মে) দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুটওভার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার মৃত অজির মিয়ার মেয়ে রোকসানা রাবেয়া (৩০) ও দিনাজপুর জেলার ফুল মিয়ার মেয়ে রাজিয়া বেগম (৩৮)।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ক্যান্টনমেন্ট ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















































