বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ২টি পদে মোট তিনজনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীকে ৩১ মে’র মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
১. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট। পদ সংখ্যা ১টি। বেতন সাকল্যে ৪০,০০০ টাকা।
প্রার্থীকে এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
২. পদের নাম: নার্সারি অ্যাটেনডেন্ট। পদের সংখ্যা ২টি। বেতন সাকল্যে ২৫,০০০ টাকা।
প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। নার্সারি কাজে দক্ষ হতে হবে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক। নিয়োগপ্রাপ্ত প্রার্থী ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পে কাজ করবেন। প্রকল্প শেষ হলে চাকরি শেষ হয়ে যাবে।
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ২ কপি পাসপোর্ট আকারের ছবি ও সব সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
বরাবর, ড. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ও কো-অর্ডিনেটর, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, আমিন জুট মিলস, ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২১১ এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

























































