শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে প্রতিবন্ধী শিশুকে পূর্ব পরিকল্পিত ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

ফেনীর ফুলগাজীতে পরিকল্পনা করে তুলে নিয়ে হাত-মুখ বেঁধে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মে) রাতে ভুক্তভোগীর চাচা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিত শিশুটি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষককে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক দুর্বৃত্ত শিশুটিকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নারত অবস্থায় ঘরে ফিরলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। একপর্যায় ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও জানান, ধর্ষণের আলামত নিয়ে হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি