রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালে কেমন আছেন চিত্রনায়ক ফারুক?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২১

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে খুব শীঘ্রই তিনি দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ফারুকের ছেলে রওশন জাহান পাঠান শরৎ।

ফারুকের বর্তমান অবস্থার কথা জানিয়ে শরৎ বলেন, ‘আব্বু এখনো আগের মতোই আছেন। সার্বক্ষণিক ঘুমের মধ্যে থাকেন। মাঝে মধ্যে চোখ মেলে তাকান। অল্পস্বল্প কথা বলেন। মাঝে মধ্যে টেলিফোনে আব্বুর সঙ্গে কথা বলার সুযোগ হয়।’

তিনি আরও বলেন, ‘তিনি আমাদের দুঃশ্চিন্তা করতে নিষেধ করেছেন। গুরুতর অসুস্থ হলেও আব্বুর চেতনাশক্তি বেশ ভালো। বিকল্প উপায়ে তরল খাবার দেওয়া হচ্ছে। আব্বুর শুভাকাঙ্ক্ষীদের কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি