রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিচ্ছেদের বিষয় নিশ্চিত করে যা বললেন মাহি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২১


বিনোদন ডেস্কঃ

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই কয়েক বছরে বেশ কয়েকবার তার সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি।

এবার নিজেই নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।

২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।

মাহি লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। বলার অপেক্ষা রাখে না এখানে তিনি ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে।

তিনি আরও লেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো।

আমি তোমাদের আজীবন মিস করবো। এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর সঙ্গে ঘর বাধেন মাহি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি