রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » পাকিস্তানের জঙ্গি দলে গুপ্তচর হিসেবে নাম লেখালেন ইমরান হাশমী!


পাকিস্তানের জঙ্গি দলে গুপ্তচর হিসেবে নাম লেখালেন ইমরান হাশমী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২১

বিনোদন ডেস্ক:

পাকিস্তানের জঙ্গি দলে গুপ্তচর হিসেবে নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমী। খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানে চলে যাচ্ছেন।

খবরটি শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে। ঘটনাটি বাস্তবে নয়, সিনেমায়। সবকিছু ঠিক থাকলে লকডাউন শেষ হলেই মণীশ শর্মার নতুন সিনেমা ‘টাইগার ৩’-এর কাজ শুরু হবে। আর সে সিনেমাতেই নতুন এই চরিত্রে নিজেকে উপস্থাপন করবেন ইমরান।

জানা যায়, ‘টাইগার ৩’ সিনেমায় ইমরান হাশমীর প্রধান শত্রু থাকবে র (জঅড) এর এজেন্ট সালমান খান। এতে সালমান খানের চরিত্রটি টাইগার নামে পরিচিত। অন্যদিকে ইমরান ‘পাকিস্তান টাইগার’ হিসেবে পর্দায় হাজির হবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি