ডেস্ক রিপোর্টঃ
অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য উৎপাদন, মজুত এবং বিক্রির অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দু’টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ১৭ লাখ টাকার অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল টানা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
শুক্রবার (২৮ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য উৎপাদন, মজুত এবং বিক্রির অপরাধের আরিফ কসমেটিকসকে ৩ লাখ টাকা, দিশা মনি কসমেটিকসকে ১ লাখ টাকা, সোনারগাঁও বেভার্জ অ্যান্ড ফুড প্রোডাক্টকে ৩ লাখ টাকা, অপরুপা ফুডকে ৫০ হাজার টাকা, ডেইনটি ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা, জারিফ দধি বন্দরকে ৫০ হাজার ও টিসুনামি ফুড প্রোডাক্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সোনিয়া লজেন্স ও চায়না ব্রেড বেকারি নামের দু’টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য ধ্বংস করে।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, এসব এলাকায় যারা অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুত এবং বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে র্যাব।























































