বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারে একটি চলন্ত বাসে গণধর্ষণ: আটক ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন গণধর্ষণ করে। পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি