স্টাফ রিপোর্টাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে একইসাথে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ মে) বিকেলে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদূধ মূহুরী বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলো, কুটুম্বপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৬) ও তার খালাতো ভাই নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নিরব (৬)।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদূধ মূহুরী বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।


















































