শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভয়াবহ মাদক এলএসডিসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ভয়াবহ মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড বা এলএসডিসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

রবিবার (৩০ মে) রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড নামক মাদকটি বিভিন্ন মহলে এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি করে। আশেপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে এলএসডি নামের মাদকের সন্ধান পায় পুলিশ। তখন ডিবির রমনা বিভাগ এলএসডিসহ তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করে।

ডিবি এই তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়েছে। পুলিশ জানিয়েছে, দেশে অনেকটা অপরিচিত হলেও এই মাদকটি ছড়িয়ে পড়েছে অনেক এলাকায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন মহলের লোকজন এটি সেবন করেছে। তবে এর বিস্তার কতটা ছড়িয়েছে সেটি তদন্ত করাকালীন সময়ে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দেশে ভয়ঙ্কর এই মাদকটির আরও অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি