শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘যত তাড়াতাড়ি সম্ভব সীমান্তের জেলাগুলোতে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর’


‘যত তাড়াতাড়ি সম্ভব সীমান্তের জেলাগুলোতে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।’

সোমাবার (৩১ মে) কেবিনেট মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি। প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিক্যাল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। রাশিয়ার ভ্যাক্সিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি