বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাপড়ে মোড়ানো অবস্থায় ১ নবজাতককে উদ্ধার করেছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (২ জুন) দুপুর দেড়টার দিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদের পাশের ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন বলেন, দুপুরে মসজিদের পাশের ডাস্টবিনে গোলাপি রঙের কাপড় মোড়ানো একটি শিশুকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, নবজাতককে হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি