ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শাহীন উদ্দিন (৬০) নামের বিদ্যুৎ বিভাগের এক সহাকারী হিসাবরক্ষক নিহত হয়েছেন। সোমবার সকালে পৌর এলাকার শিমরাইলকান্দি রেল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
শাহীন শহরের উত্তর মোড়াইল এলাকার মৃত আবেদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে শাহীন বাড়ি থেকে হেঁটে শিমরাইল এলাকায় যাওয়ার পথে কোনো একটি ট্রেনে কাটা পড়ে মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


























































