ডেস্ক রিপোর্ট:
ভোলায় খেলার সময় ডোবায় পড়ে মো. মমিন (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মমিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মো. মোর্শেদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি খেলতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরে তার মা ঘরে দেখতে না পেয়ে বাবাকে খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা ঘরের পেছনের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।






















































