স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর ১৬, ১৭ এবং ১৮নং ওওযার্ডের কাটাবিল এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করা গালকাটা বাচ্চু ৪কেজি গাঁজা এবং তার ৩ সহযোগীসহ গ্রেফতার হয়েছে।সোমবার দুপুরে কাটাবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তার আপন ভাই ১০-১৫ মামলার আসামী হানিফ মিয়াকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে কুমিল্লা কোতয়ালি থানার চকবাজার পুলিশ ফাড়ির অন্তর্গত কাটাবিল এলাকায় কোতয়ালি থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে, এসআইরফিকুল ইসলাম,এএসআই হান্নান আল মামুন, এএসআই রোবেল মাহমুদ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।
অভিযানে, কাটাবিল এলাকার বাসিন্দা , ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসা গলাকাটা বাচ্চুকে ৩ সহযোগীসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতয়ালি থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, আটককৃত গলাকাটা বাচ্চু, চুরি ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। তার উশৃঙ্খলায় অতিষ্ঠ ছিল মানুষ।গোপন সংবাদের ভিত্তিতে সেই গলাকাটা বাচ্চুকে কোতয়ালি থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত গলাকাটা বাচ্চু ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।


















































