শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীতে করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আটজন ও উপসর্গে আটজন মারা গেছেন।

সোমবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন ও ঝিনাইদহে একজন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। করোনা আক্রান্ত হয়ে ১৮১ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৯ জন ভর্তি রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি