শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৬.২০২১

এমডি. আজিজুর রহমান, বরুড়া :

কুমিল্লার বরুড়া উপজেলায় মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে সংগঠনের আহ্বায়ক গাজী মেরাজের সভাপতিত্বে এ বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কার্যক্রমে অংশগ্রহণ  করেন বরুড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আনিসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মানবতার সেবা ফাউন্ডেশন সংগঠনের সদস্যবৃন্দসহ আরো অনেকে।

এ ব্যাপারে সংগঠনের আহ্বায়ক গাজী মেরাজ বলেন, বর্তমানে করোনা মহামারীতে অক্সিজেনের প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষ উপলদ্ধি করছে। প্রাকৃতিক অক্সিজেন মানুষের জন্য বেশী উপকারী। বিভিন্ন ঔষধী বৃক্ষ রোগবালাই থেকেও মানুষদের রক্ষা করে । তাই, গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা প্রত্যেক জনগনের নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, বৃক্ষরোপন কার্যক্রম খুবই প্রশংসনীয় উদ্যোগ । পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই । সকলকে বৃক্ষরোপনে উৎসাহ দিতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি