ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে ১ প্রবাসীর স্কুল শিক্ষিকা স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে শহরের ১ আবাসিক হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই নারী।
ওই নারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা শুভ আল মাহমুদ শোভন (৪০) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ২৬ জুন রাত ৮ টার দিকে শহরের গৌরাঙ্গ বাজার থেকে বাসায় ফেরার পথে শুভ কয়েকজন সহযোগীসহ তাকে অপহরণ করে খরমপট্টি এলাকায় বাসায় নিয়ে যায়। এ সময় শুভ তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় গত ২৭ জুন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন ওই নারী।
আদালত মামলাটি তদন্ত করে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ দেন।
এদিকে অভিযুক্ত শুভ জানান, মেয়েটির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সে সুবাদে ব্যবসা করার জন্য তাকে মোটা অংকের টাকা দেন শুভ। ওই টাকা ফেরত চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন শুভ আল মাহমুদ শোভন।


















































