শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাদাগাদি করে কাজে যাচ্ছে পোশাক শ্রমিকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০২১

ডেস্ক রিপোর্ট:

কঠোর লকডাউনের প্রথম দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের যাতায়াতের গাড়ি না দিতে পারায় শ্রমিকরা পায়ে হেটেই কর্মস্থলে যোগদান করেছেন।

এ সময় অনেকে আবার ১০ টাকার গাড়ি ভাড়া বিশ, ত্রিশ এবং পঞ্চাশ টাকা দিয়ে ভ্যানে অথবা রিকশায় গাদাগাদি করে কারখানায় যাচ্ছেন। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অনেক কারখানায় শ্রমিকদের প্রবেশে জীবাণু নাশক স্প্রে মেশিন থাকলেও কোন কোন কারখানায় তাও নেই।

গার্মেন্টস শ্রমিকরা জানায়, লকডাউনের কারণে তারা কারখানায় যাতায়াতের গাড়ি না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এ দুই উপজেলায় পোশাক কারখানা চালু রয়েছে প্রায় ১ হাজার ৩শ। শ্রমিকসহ মানুষের বসবাস প্রায় কয়েক লক্ষ।

বৃহস্পতিবার ( ১ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার, ধামরাই, বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কে নিজস্ব ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ নানা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে বিনা প্রয়োজনে মানুষ যেন রাস্তায় বের না হয় সেজন্য মহাসড়কে টহল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ বাহিনী। মাস্ক ছাড়া কেউ বাহির হলে জরিমানা করবার জন্য মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান আরটিভি নিউজকে জানান, আজকে লকডাউনের প্রথম দিন চলছে। সকাল থেকে আমরা রাস্তায় আছি। অপ্রয়োজনীয় কাজে কেউ বাহিরে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি