শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় রবিবারে আরো ১৭০ জনের করোনা শনাক্ত, আরো ২ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৭০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪২ জন।

আজকের রিপোর্টে দুইজনকে মৃত্যু দেখানো হয়েছে। যার ফলে মৃত্যুর সংখ্যা ৪৮৪ জনে দাঁড়ালো। সিটি কর্পোরেশনে ১ জন ও দাউদকান্দিতে ১ জন।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটিতে ১২০ জন, বুড়িচংয়ে ৪ জন,আর্দশ সদরে ৪ জন, সদর দক্ষিণে ৩ জন,লালমাইয়ে ১ জন,হোমনায় ১ জন, বরুড়ায় ৪ জন, নাঙ্গলকোটে ৬ জন, দেবিদ্বারে ৫ জন,মনোহরগন্জ ২ জন, দাউদকান্দিতে ২ জন, চান্দিনায় ২ জন,লাকসামে ৬ জন, চৌদ্দগ্রামে ৮ জন, ব্রাক্ষণপাড়ায় ২ জন।

আজকের রিপোর্টে ৪০জনকে সুস্থ্য দেখানো হয়েছি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১ হাজার ৮৪৫ জন করোনা রোগী। আজকের সুস্থ্য মনোহরগন্জ ০৫ জন, সিটি কর্পোরেশনে ৪০ জন ।

শুক্রবার (২ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৫হাজার ৮৩৪জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮৪হাজার ৯৬৫জনের। এর মধ্যে ১৪ হাজার ৬৬২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি