শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অ্যাম্বুলেন্স-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির হাতিয়ায় পিকাআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলে আর হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। এ সময়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি (তদন্ত) শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গে যাচ্ছিল আর একটি পিকআপ মাছ ভর্তি করে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

ওসি শাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি